সাময়িকভাবে মামলা স্থগিতের আবেদন মাস্কের
টুইটারের করা মামলার কাজ সাময়িকভাবে স্থগিত রাখার আবেদন করেছেন ইলন মাস্ক। এখনই বিচার প্রক্রিয়া শুরু না করে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সেটি শুরু করার অনুরোধ জানিয়েছেন টেসলা প্রধান। খবর এনগ্যাজেট।
৪ হাজার ৪০০ কোটি ডলারে মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার কিনে নেয়ার চুক্তি থেকে সরে এসেছেন ইলন মাস্ক। আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার পরই মামলা করে টুইটার। একইসাথে মামলাটি দ্রুত নিষ্পত্তির আবেদন জানায়।
তবে টুইটারের এ আবেদনের বিপরীতে আদালতে আবেদন করেছেন টেসলা প্রধান।
বিচার প্রক্রিয়া শুরু করার জন্য ইলন মাস্ক আরও কিছু সময় চেয়েছেন। মাস্কের পক্ষ থেকে তার আইনজীবী জানান, মাত্র পাঁচ-ছয় মাসের মধ্যে এ ধরনের একটি জটিল বিষয়ের মামলা কাজ সম্পন্ন করা সম্ভব নয়। বরং সেটাই হবে অস্বাভাবিক। তাই মামলার কাজ ২০২৩ সালের ফেব্রুয়ারি নাগাদ শুরু হলে উভয় পক্ষ লাভবান হবে।
ডিবিটেক/বিএমটি